৮ মাসের শিশুর শ্বাস নালীর জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেলো জিবি হাসপাতালের ডাক্তাররা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাত্র ৮ মাসের শিশুর শ্বাস নালীর জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেলো জিবি হাসপাতালের ডাক্তাররা। শিশুটির নাম ওজনই চাকমা, বাড়ি নতুনবাজার এলাকায়। গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। প্রায় দুই ঘন্টা অস্ত্রোপচারের পর সাফল্য আসে। শিশুটির শ্বাসনালিতে ধাতব কিছু আটকে ছিল।

বৃহস্পতিবার আগরতলা গভর্মেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের এই সাফল্যের কথা জানান। জটিল এই অস্ত্র পাচারের জন্যে নতুন অত্যাধুনিক যন্ত্রও কিনে আনতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সাংবাদিক সম্মেলনে ছিলেন ডাক্তার অনুপ কুমার সাহা, ডাক্তার বিপ্লব নাথ, অভিজিৎ সরকার সহ অন্নান্নরা। এর আগেও অনেক জটিল অস্ত্রোপচারে সাফল্য পেয়েছেন হাসপাতালের ডাক্তাররা।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...