Connect with us

Uncategorized

ড্রেন নির্মাণে নির্মাণ শ্রমিকদের সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান রাখেন মেয়র 

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দশমী ঘাট থেকে বটতলা শিব মন্দির পর্যন্ত রাস্তার দুপাশে কভার ড্রেন নির্মাণে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বুধবার মেয়র সংশ্লিষ্ট এলাকার নির্মীয়মান ড্রেইনের কাজ পরিদর্শনে যান।মেয়রের সাথে ছিলেন মেয়র পারিষদ তুষার কান্তি ভট্টাচার্য ,স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাস সহ অন্যান্যরা।

আগরতলা পৌর নিগম এলাকার ৩৪ নম্বর ওয়ার্ড এর অধীন বটতলা শিব মন্দির থেকে দশমী ঘাট পর্যন্ত সড়কের দুপাশে কভার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে পৌরনিগম এবং রাজ্য সরকার যৌথভাবে এই কভার ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার সকালে নির্মীয়মান কভার ড্রেনের কাজ পরিদর্শন করতে এলাকায় যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।মেয়রের সাথে ছিলেন মেয়র পারিষদ তুষার কান্তি ভট্টাচার্য ,স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাস, পূর্ত দপ্তর এবং পৌর নিগমের আধিকারিকরা।

মেয়র ড্রেন নির্মাণ নিয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী মেনে এই কভার ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাস্তার দুই পাশে মোট ১২০০ মিটার ড্রেন হবে। এর জন্য ৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

এই কভার ড্রেন হলে পরে এলাকায় বৃষ্টির সময় উড়ালপুল থেকে নেমে আসা জল প্রবেশ করতে পারবেনা। এই ড্রেন নির্মাণে নির্মাণ শ্রমিকদের সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান রাখেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

এদিন সংশ্লিষ্ট এলাকা সফরে গিয়ে মেয়র আরো জানান, আগরতলা পৌর নিগম এলাকার নিকাশি ব্যবস্থা শক্তিশালী করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার এবং আগরতলা পৌরনিগম পৌর নিগম এলাকার বিভিন্ন স্থানে এই ধরনের কভার ড্রেন নির্মাণের কাজ চলছে বলে জানান তিনি।

 

 

 

Continue Reading