দোকান ও সংস্থা আইন প্রত্যাহারের দাবিতে সিআইটিইউ-এর গনডেপুটেশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গরিব শ্রমজীবীদের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা বেশি পরিলক্ষিত হচ্ছে শুক্রবার সিআইটিইউ আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে একথা বললেন সিআইটিইউ নেতা মানিক দে। 

জানা গিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মহিলা শ্রমিকরা যেন রাতের বেলাও তাদের কর্তব্যে সচল থাকে এমন একটি আইন চালু করার দাবি জানিয়েছে আইটি কোম্পানিগুলি। যেটা আইনে ছিল না , এই আইন যদি চালু হয় তাহলে মহিলাদের সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে গিয়ে দাঁড়াবে , আর এর প্রতিবাদে ময়দানে নেমেছে সিআইটিইউ।

কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে রাজ্য বিধানসভায়ও বিরোধীদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করেই এমন একটি আইনের প্রস্তাব এনে পাশ করিয়েও দিলো শাসক বিজেপি। এই আইনের প্রতিবাদে শুক্রবার সিআইটিইউ সদর কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর শ্রম দপ্তরে এসে শ্রম মন্ত্রীর উদ্দেশ্যে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ এর এক প্রতিনিধি দল।

এদিনের কর্মসূচি থেকে সিআইটিইউ নেতা মানিক দে সংবাদ মাধ্যমকে জানান এমনিতে রাজ্যে মহিলাদের সুরক্ষা তলানিতে , বিধানসভায় উত্থাপিত তথ্য অনুযায়ী প্রায় ৮০০ নারী নিখোঁজ এর মধ্যে কজন বাড়িতে ফায়ার এসেছে , উদ্ধার হয়েছে কজন বলে প্রশ্ন ছুড়েন শ্রী দে। তার কোথায় রাজ্যের মহিলারা নানাভাবে নির্যাতিত হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে , অপহরণ , লুটপাটের মত ঘটনা ঘটেই চলছে , নারীদের সুরক্ষা প্রদানে রাজ্যের পুলিশ প্রশাসন ও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ , তাই এই মুহূর্তে এই ধরনের আইন চালু করা মহিলাদের আরো বিপদের দিকে ঠেলে দেওয়া বলে অভিমত ব্যক্ত করেন সিআইটিইউ নেতা মানিক দে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...