ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে আবারো বিক্ষোভ কর্মসূচিতে টিএসএফ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে পুনরায় ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে মহাকরণের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে টিএসএফ। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে অরুন্ধুতিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। 

বলা চলে বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ককবরক ভাষা রোমান হরফের দাবিতে সার্কিট হাউজে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছিলো টিএসএফ। সেই দাবিতে অনড় থেকেই আবারো অধিবেশনের শেষ দিনে বিক্ষোভ দেখালো এরা। এদিন সাংবাদিকদের সংগঠনের এক সদস্য জানান, দীর্ঘদিন ধরে বাংলার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার দাবি জানিয়ে আসা হচ্ছে সংগঠন কিন্তু সরকারের তরফ থেকে সমস্যা সমাধানের কোনো উদ্যােগ নেওয়া হয়নি।

বিশেষ করে ছাত্র ছাত্রীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। ত্রিপুরা বিধানসভায় যেন তাদের এই ইস্যু সবার দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...