পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্যের শহর থেকে গ্রামাঞ্চলের মানুষ মেতে উঠেছে পিঠাপুলির উৎসবে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তি যাকে ত্রিপুরার গ্রাম বাংলার মানুষ আলন্তি হিসাবে সবচেয়ে আগে চিনে আর এই মকর সংক্রান্তি মানেই গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা আলাদা অনুভূতি। অনেকে এই পৌষ সংক্রান্তিকে পিঠাপুলির উৎসবও বলে থাকেন। পৌষ সংক্রান্তির সেই অতিরিক্ত আনন্দ একমাত্র গ্রাম বাংলার মানুষই আগলে রেখেছে।

সেই পুরনো প্রথা অনুসারে প্রতিবছরই গ্রাম বাংলার মানুষ তাদের উঠানে আলপনা আঁকা সহ নিজ হাতে পিঠাপুলি তৈরি করে এবং সংক্রান্তির দিন সকাল থেকে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে ভগবান হরির উদ্দেশ্যে লুট দেওয়া হয়। অত্যন্ত আনন্দের সহিত প্রতিটি হিন্দু সমাজের মানুষ মানুষের বাড়ি বাড়ি মনের আনন্দে এই ঘরের লুট ধরে থাকে। অন্যান্য বছরের মতো এই বছরও তার ব্যতিক্রম হয়নি।

এই বছরও রাজ্যের সমস্ত এলাকার পাশাপাশি কাঞ্চনমালা এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে হরির উদ্দেশ্যে লুট। কাঞ্চনমালা এলাকার মানুষ মঙ্গলবার সকাল থেকেই বেশ আনন্দ উল্লাসের সাথে ঘরের লোক উপভোগ করতে লক্ষ্য করা গেছে। এলাকার ছোট ছোট শিশু থেকে শুরু করে এলাকার বয়স্ক প্রবীণ ব্যক্তিরাও আনন্দের সাথে হরির লুট ধরতে দেখা গেছে।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...