ভারতে থাবা বসালো চিননের নয়া ভাইরাস, HMPV-তে আক্রান্ত ৮মাসের এক শিশু 

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- এইচএমপি ভাইরাসে আক্রান্ত ভারতের বেঙ্গালুরুতে এক ৮মাসের শিশু। ভারতে এটিই প্রথম এইচএমপিভি সংক্রমণ। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। সেখানেই নমুনা পরীক্ষায় ভাইরাসের সংক্রমণ মেলে। শিশুর পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই।

কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রককেও জানিয়েছে। জানাযায় বিগত কয়েকদিন ধরে শিশুটির জ্বর ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। এইচএমপিভি-র উপসর্গের সঙ্গে মিল থাকায় ওই বেসরকারি হাসপাতালের তরফে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেখানেই রিপোর্ট পজেটিভ আসে। এদিকে দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্র সম্প্রতি জানিয়েছে, এইচএমপিভির মতো ভাইরাসের অস্তিত্ব দেশে ইতিমধ্যেই রয়েছে। পাশাপাশি, পরিচ্ছন্নতা বজায় রাখার কথাও বলেছে তারা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...