রাজনীতিতে নিজের অস্তিত্বের জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন মানিক সরকার : পর্যটনমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একরাতে প্রোমো ফেস্ট-২০২৪ এর নামে সাত কোটি টাকা খরচ করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে অভিযোগ করেছেন তার মোক্ষম জবাব দিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রাজনীতিতে নিজের অস্তিত্বের জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

কারণ, আগামীদিনে পার্টির সম্পাদক পরিবর্তন হতে যাচ্ছে। শনিবার সাংবাদিক সম্মেলনে এই ভাবেই প্রোমো ফেস্ট নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন পর্যটন মন্ত্রী। প্রসঙ্গত, একরাতে প্রোমো ফেস্ট-২০২৪ এর নামে সাত কোটি টাকা খরচ করা হয়েছে। শুক্রবার ৮০ তম জনশিক্ষা দিবসে আগরতলা টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্ৰী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

পর্যটন মন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে এই ধরনের মন্তব্য শোভা পায় না। তাঁর বক্তব্য বিভ্রান্তিমূলক বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, মিথ্যা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসলে হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর। কারণ, সিপিআইএমের ২০ বছরের শাসনকালে রাজ্যে তো পর্যটন দপ্তরের অস্তিত্বই ছিলো না।

এদিন তিনি আরও বলেন, পর্যটন দপ্তরকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য সিপিএমের কখনোই সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। বাম আমলে উগ্রপন্থীদের আতঙ্কে পর্যটকরা জম্পুই, ডম্বুর, ছবিমুড়া সহ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের পর্যটন কেন্দ্র গুলিতে যাওয়ার সাহস পেতেন না। কারণ রাস্তায় অপহরণ হয়ে যাওয়ার ভয় ছিল। তাঁর কটাক্ষ, আসলে “প্রোমো ফেস্ট-২০২৪” যেভাবে সফল হয়েছে এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে সেটা মানিক সরকারের সহ্য হচ্ছে না। তাঁদের এই মিথ্যা অপপ্রচারের কারণে সাধারণ মানুষের কাছে সিপিআইএমের গ্রহণযোগ্যতা হারিয়েছে।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...