১২২ বছরের ইতিহাস ভেঙে মেলবোর্নে নজির গড়লেন ভারতের তরুণ ব্যাটার নীতীশ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- গোটা সিরিজেই ভাল খেলছিলেন। মেলবোর্নে সবাইকে ছাপিয়ে গেলেন নীতীশ কুমার রেড্ডি। চাপের মুখে তাঁর লড়াকু শতরান ভারতকে স্বস্তি এনে দিল। ফলো-অন বাঁচানোই নয়, নীতীশের শতরান যেন ভারতের পাল্টা বার্তা। এমসিজিতে শতরান করে তিনটি নজিরও গড়ে ফেলেছেন নীতীশ। ১) এমসিজিতে আট নম্বর বা তারও নীচে নেমে সবচেয়ে বেশি রান।

১২২ বছরের নজির ভেঙে দিয়েছেন তিনি। আগের নজির ছিল অস্ট্রেলিয়ার রেজিনাল্ড আলেকজান্ডার ডাফের। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রান করেছিলেন। এ ছাড়া অস্ট্রেলিয়া জেএম গ্রেগরি এবং আরআর লিভওয়ালের ১০০ করে রান রয়েছে। নির্দিষ্ট আট নম্বরে নেমে অস্ট্রেলিয়ার মিচেল জনসন ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৯২ রান করেছিলেন।

২) ভারতীয় হিসাবে আট বা তার নীচে নেমে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ রান। এর আগের রেকর্ড ছিল অনিল কুম্বলে। অ্যাডিলেডে ২০০৮ সালের সফরে ৮৭ রান করেছিলেন তিনি। এ ছাড়া রবীন্দ্র জাডেজা, কিরণ মোরে, শার্দুল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিনের ৫০-এর উপরে রান রয়েছে। তবে ভারতের কেউ আগে শতরান করতে পারেননি।

৩) ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বক্সিং ডে টেস্টে শতরান। মাত্র ২১ বছর ২১৬ দিন বয়স নীতীশের অস্ট্রেলিয়ায় গিয়ে তৃতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসাবে শতরান করেছেন। তবে বক্সিং ডে টেস্টে এত কম বয়সে কোনও ল ভারতীয়ের শতরান ছিল। আগের নজির ছিল বীরেন্দ্র সহবাগের। ২০০৩ সফরে ১৯৫ রান করেছিলেন তিনি। তখন সহবাগের বয়স ছিল ২৫ বছর ৬৭ দিন। সচিন তেন্ডুলকর ২৫ বছর ২৪৬ দিন বয়সে শতরান করেছিলেন। কোহলি করেছিলেন ২৬ বছর ৫১ দিন বয়সে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...