সাংসদের হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হল প্রান্তিক উৎসব ২০২৪ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার থেকে সূচনা হল পাঁচ দিনব্যাপী প্রান্তিক উৎসব। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য , এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক, ক্লাব সভাপতি দিলীপ কুমার নাথ, ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত সহ অন্যান্যরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন প্রতিনিয়ত যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। তাছাড়া তিনি বলেন বন্যায় দুঃস্থদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে প্রান্তিক ক্লাব। সবসময় প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে সামাজিক কাজ করা হয়ে থাকে বলে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গনে উৎসব প্রিয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...