নর্থইস্ট কাউন্সিলের ৭২তম প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হবে রাজ্যে, প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২১ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নর্থইস্ট কাউন্সিলের ৭২তম প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কেন্দ্র করে এখন জোর প্রস্তুতি চলছে রাজধানী আগরতলা শহর জুড়ে। রাজ্য অতিথি শালা, প্রজ্ঞা ভবন, উজ্জয়ন্ত প্রাসাদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা গুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে।

উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। বৈঠকে কেন্দ্র করে আগরতলার যে সব কাজকর্ম হচ্ছে তা মঙ্গলবার খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা।

তিনি এদিন প্রথমে উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন করেন। প্রাসাদের কোন জায়গায় কি ধরনের কাজ করার পরিকল্পনা রয়েছে তা খতিয়ে দেখেন তিনি। তারপর তিনি যান প্রজ্ঞা ভবনে। সেখানে ও বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাও ঘুরে দেখেন তিনি।

এ দিনের পরিদর্শন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, নর্থইস্ট কাউন্সিলের ৭২ তম প্লানিং এর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগরতলায়, তাই এখন তার প্রস্তুতি চলছে। কোন জায়গায় কি কাজ করলে সবচেয়ে ভালো হবে তা জানার জন্য তিনি আধিকারিকদের নিয়ে সরে জমিনে ঘুরে দেখছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন নর্থইস্ট কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ২০ ডিসেম্বর রাতে আগরতলায় আসবেন এবং এরপর দিন ২১ ডিসেম্বর আগরতলায় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিষয় উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে আলোচনা হবে।

যা ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। বৈঠক সফল হবে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেছেন। এদিন সাংবাদিকদের তরফে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেন, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ত্রিপুরা রাজ্য সম্পর্কে তাদের তেমন স্বচ্ছ ধারণা ছিল না।

ত্রিপুরার বহু বিষয়ে তারা জানতেন না, তার সঙ্গে কথা বলে এই বিষয়গুলো জানতে পেরেছেন। তাই ত্রিপুরা রাজ্যে বিনিয়োগ করার বিষয়ে তারা আগ্রহ দেখিয়েছেন। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গেছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা।

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...