শারদ সম্মান প্রদান এবং মশার উপদ্রব হ্রাশে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আগরতলা পুর নিগমের গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের তিন বছর পূর্তি ,চলতি বছরের শারদ সম্মান প্রদান এবং মশার উপদ্রব হ্রাশে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পুরনিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ৫১ টি ওয়ার্ডের কর্পোরেটর সহ আধিকারিকরা।

এদিন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানান। ২০২১ সালের ৮ ডিসেম্বর শপথ গ্রহণ করেছিলেন আগরতলা পুর নিগমের বিজেপির কর্পোরেটররা। সেই নিরিখে তিন বছর পূর্তি হয়েছে বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পাশাপাশি ২০২৪ সালের শারদ সম্মান প্রদান অনুষ্ঠান এখনো অনুষ্ঠিত হয়নি। এই ইস্যুগুলোকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের কর্পোরেটর ও আধিকারিকরাও উপস্থিত ছিলেন ।এই বৈঠকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত এবং কর্মসূচি গ্রহণ করা হয়।

আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানান। তিনি জানান, পুর নিগমের তিন বছর পূর্তি, শারদ সম্মান প্রদান সহ শহরে মশার উপক্রম রোধ নিয়েও বিস্তারিত আলোচনা হবে। আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠকে ৫১ টি ওয়ার্ডের কর্পোরেটররা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নিগমের আধিকারিকরাও।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...