বাণিজ্য নগরী মুম্বাইতে তৈরি হবে ত্রিপুরা ভবন, সেই ভবনের জায়গা ঘুরে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাণিজ্য নগরী মুম্বাইতে তৈরি হবে ত্রিপুরা ভবন। সেই ভবনের জায়গা ঘুরে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। চিকিৎসা সংক্রান্ত কারনে রাজ্যের বহু মানুষ মুম্বাই যান বিভিন্ন সময়। মুম্বাইতে গিয়ে তাদের থাকতে অনেক সময় সমস্যায় পড়তে হয়। বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকার মুম্বাইতে ত্রিপুরা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
যথারীতি ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার মুম্বাইতে প্রস্তাবিত ত্রিপুরা ভবনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। প্রস্তাবিত ত্রিপুরা ভবনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান মুম্বাইতে কোন ত্রিপুরা ভবন নেই।
তাই মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করে মুম্বাইতে ত্রিপুরা ভবন নির্মাণের।ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জায়গা নেওয়া হয়েছে।এই জায়গা থেকে টাটা ক্যান্সার হাসপাতালের দূরত্ব ৫ কিলোমিটার। ইতিমধ্যে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য মন্ত্রিসভার বৈঠকে ১০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ত্রিপুরা ভবনটি নির্মাণ হয়ে গেলে রাজ্যের মানুষ মুম্বাইতে যাওয়ার পর থাকার ক্ষেত্রে সুবিধা হবে বলে আশাব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন দেখার কত দ্রুত নির্মাণ কাজ শুরু হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...