বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতিতে সপ্তাহে দুদিন চলছে যাত্রী বাহী বাস 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা-বাংলাদেশ-কলকাতার মধ্যে বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে দুদিন চলছে যাত্রী বাহী বাস।বদলের বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কিছুটা প্রভাব পড়েছে আগরতলা-বাংলাদেশ- কলকাতা বাস পরিষেবার ক্ষেত্রে। শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী জানান বাংলাদেশ সরকার ভিসা প্রদান বন্ধ রাখার ফলে বর্তমানে যাত্রী কিছুটা কম হচ্ছে।
তাই আগে যেখানে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার আগরতলা থেকে কোলকাতার উদ্দেশ্যে বাস ছাড়তো, সেখানে বর্তমানে সপ্তাহে দুদিন বাস পরিষেবা প্রদান করা হয়। বর্তমানে মঙ্গল ও শনিবার বাস পরিষেবা প্রদান করা হয়। আগামি শনিবারও আগরতলা থেকে ৩১ সিটের একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হবে।
এখনো পর্যন্ত ১৬ জন যাত্রী টিকিট কেটেছে। তবে তিনি আশা ব্যক্ত করেন শনিবারের আগে সকল সিট বুকিং হয়ে যাবে। তিনি আরও জানান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশে শ্যামলী পরিবহনের একটি বাসের উপর হামলার ঘটনার পরে একদিন বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...