পুষ্পবন্ত প্যালেস ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হল জনজাতি ছাত্র সংগঠন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন টি এস এফের এক প্রতিনিধি দল। বুধবার পুষ্পবন্ত প্যালেস ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হল জনজাতি ছাত্র সংগঠন। এদিন টিএসএফ-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টিএসএফ-র সাধারন সম্পাদক হামুলু জমাতিয়া।
ছাত্র নেতা জানান রাজ্য সরকার পুস্পবন্ত প্যালেসকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে যাচ্ছে। টিএসএফ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। পুস্পবন্ত প্যালেসের পরিবর্তে অন্য জায়গায় হোটেল নির্মাণ করা হোক।
তাতে কোন আপত্তি নেই টিএসএফ-র। ছাত্র নেতৃত্ব জানান বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বললেন বলে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, পুরনো রাজভবন তাজ গ্রুপকে সরকার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রচার হয়েছে।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...