হাড়হিম করা শীতের প্রভাবে জুবুথুবু হওয়ার সম্ভাবনা নেই এবছর, আবহাওয়ার পূর্ভাবাসে এমনটাই আভাস মিলেছে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমরা জানি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় হল শীতকাল। এই সময়ে দেশের অন্যান্য অংশের তুলনায় দক্ষিণ উপদ্বীপীয় ভারতের বেশিরভাগ এলাকায় ব্যতিক্রমী আবহাওয়া পরিলক্ষিত হয়। তাছাড়া এ বছর সাধারনত শীত মরসুমে দেশের উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব এবং উত্তর-পূর্ব অংশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের নিচে শৈত্যপ্রবাহের অনুভূতি মিলবে বলে প্রত্যাশা রয়েছে।
এদিন আগরতলা বিমান বন্দরস্থিত আবহাওয়া দফতরের আধিকারিক পার্থ রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবছর শীতের মরসুমে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করবে। তেমনি, সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করবে। গতবছর শীতের মরসুমে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে। ফলে, এবছর শীতের মৃদু অনুভূতি মিলবে বলে অনুমান করা হচ্ছে।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...