এডিসিতে মিছিল ও সভা করে শক্তি দেখালো বিজেপির জোট সঙ্গী আইপিএফটি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এডিসির সদর দপ্তর খুমুলুঙে সভা করলো বিজেপির জোট সঙ্গী আইপিএফটি। বুধবার খুমুলুঙের ডুকমালি বাজারে মিছিল ও সভা করে অস্তিত্বের জানান দিল আইপিএফটি। এদিন প্রথমে ডুকমালি বাজারে মিছিল করে দলের কর্মী- সমর্থকরা। মিছিল শেষে সেখানে হয় সভা।এদিনের সভাতে উপস্থিত ছিলেন আইপিএফটি-র সভাপতি প্রেমকুমার রিয়াং, আইপিএফটি-র সাধারণ সম্পাদক স্বপন কুমার দেববর্মা, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া সহ আইপিএফটি-র বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব।
এদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা দলের সভাপতি এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে সভা শুরু হয়। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া জানান প্রয়াত এনসি দেববর্মার নেতৃত্বে ২০০৯ সাল থেকে পথ চলা শুরু হয় আইপিএফটির। পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি লাগাতর আন্দোলন চালিয়ে আসছে। আইপিএফটি দলকে সময়ে সময়ে দুর্বল করার চেষ্টা হয়েছে। তারপরও এদিন আইপিএফটি দল সর্বশক্তি নিয়ে সভার আয়োজন করেছে। এদিনের সভায় বিভিন্ন জায়গা থেকে আই পি এফ টির কর্মী- সমর্থকরা অংশ নেয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...