এক চোরাকারবারি বাংলাদেশিকে আহত অবস্থায় ভারতে পেলো পুলিশ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিলোনিয়া সিমান্তে প্রতিনিয়ত চোরাইকারবারী হচ্ছে তার সত্যতা মিললো আজ। বি এস এফ , কাষ্টম ও পুলিশের মধ্যো গোপন সংযোগে এইধরেন চোরাই কারবারি প্রতিনিয়ত ঘটোযাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এরইমধ্যো বুধবার বিলোনিয়া মুহুরীঘাট চেকপোষ্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশীকে উদ্ধারকরে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলো বিলোনিয়া থানার পুলিশ।
আহত ব্যক্তির সঙ্গে কথাবলে জানাযায় আজ সকালে বিলোনিয়া চেকপোষ্ট সংলগ্ন কাঁটাতার ডিঙ্গিয়ে সে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাইপথে বিলোনিয়ায় প্রবেশকরে। সে প্রতিনিয়ত চোরাইপথে পেঁয়াজ ও রসুনের ব্যাবসাকরে বলে জানায়। এরইমধ্যে আজ বাংলাদেশথেকে সে আহত অবস্থায় চোরাইপথে বিলোনিয়া প্রবেশকরে। বাংলাদেশী যুবকে কে বা কাহারা আহত করেছে সঠিকভাবে বলতে পারছেনা।
ঘটনার তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিলোনিয়া সিমান্তদিয়ে প্রতিনিয়ত এইধরনের চোরাই কারবারীদের প্রবেশে পুলিশ, বি এস এফ ও চেকপোষ্টে কর্মরত কাষ্টম অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে।

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সন্ত্রাসের নিন্দা, হাসপাতালে গিয়ে বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সকালে রামপদ...

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...