উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যভিত্তিক লাখপতি দিদির সংখ্যায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যভিত্তিক লাখপতি দিদির সংখ্যায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। ত্রিপুরায় লাখপতি দিদি রয়েছেন ৫৮,৪৯৫ জন। আসামে ৫,১৮,৩৫৯ জন, যা কিনা আসামকে এক নম্বরে রেখেছে। মেঘালয়ে ৩৯,৯৭৬ জন, মিজোরামে ১৭,১৬৭ জন, মণিপুরে ১৫,৫৫৯ জন, নাগাল্যান্ডে ১২,২৯৪ জন, সিকিমে ৭৭৯৪ জন এবং অরুণাচল প্রদেশে ৫০৫৭ জন।
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন, দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি কেন্দ্রীয় প্রকল্প। গ্রামীণ দরিদ্র মহিলাদের স্বসহায়ক দলে সংগঠিত করার মাধ্যমে গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে দিল্লি ও চণ্ডীগড় বাদে সারা দেশে এটি বাস্তবায়িত করা হচ্ছে।
শুধু তাই নয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন করা, অর্থনৈতিক ভাবে তাদের স্বাবলম্বী করে তোলা এবং দারিদ্র্যসীমার নীচ থেকে বেড়িয়ে আসা পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের সাহায্য সহযোগিতা করে আসছে।
এদিন তিনি আরও জানিয়েছেন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের নমো ড্রোন দিদি প্রকল্পের লক্ষ্য হল ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর আওতায় ১৫ হাজার স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের ড্রোন সরবরাহ করা্র উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৩-২৪ সালে সার সংস্থাগুলি তাদের নিজস্ব সংস্থানের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে ৫০৩ টি ড্রোন বিতরণ করেছে। “লাখপতি দিদি” নামে এই প্রকল্পের উদ্যোগ ডি দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন’র অন্যতম ফসল। স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য একটি কাঠামোগত পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
এর মাধ্যমে তারা স্থায়ী ভাবে প্রতি বছর ন্যূনতম এক লক্ষ টাকা আয় করে।দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন আওতায় স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বাধীনতার উপর প্রভাব বোঝার জন্য মন্ত্রক প্রভাব মূল্যায়ন অধ্যয়ন চালু করেছে। 
দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর আওতায় ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১০.০৫ কোটি মহিলাকে ৯০.৮৭ লক্ষ স্বসহায়ক গোষ্ঠীতে যুক্ত করা হয়েছে। দীনদয়াল অন্তোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন একটি প্রকল্প যেখানে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সুবিধা প্রদান করে স্বসহায়ক দলের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করা হয়।

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

আঞ্চলিক দল দীর্ঘস্থায়ী হয় না, কারণ তারা উন্নয়ন নিশ্চিত করতে পারে না: বিদ্যুৎ মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ মন্ত্রী রতন...

“রাজনীতি নয়, সম্পর্ক বড়”—হিংসা বন্ধে বার্তা প্রদ্যোৎ দেববর্মার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে সাম্প্রতিক হিংসাত্মক...

বেকারত্ব ও আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপিকে নিশানা, ধর্মনগরে মানিক সরকারের সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ধর্মনগরে উপনির্বাচনকে সামনে রেখে...

সন্ত্রাসের নিন্দা, হাসপাতালে গিয়ে বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সকালে রামপদ...