নিয়োগের দাবিতে এবার সরব হলো দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থ্য দপ্তরের অধীনে অনেক দিন ধরে ফিজিওথেরাপিস্টস নিয়োগ করা হচ্ছে না। বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করল দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার এক প্রতিনিধি দল। এদিন সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে।
সংগঠনের সদস্য অরূপ দেবনাথ জানান ৩ সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে। মূলত স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্ট নিয়োগের বিষয় নিয়ে সেই সময় কথা হয়।
দপ্তরের অধিকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। তাই সেই বিষয়ে এদিন তারা দপ্তরের অধিকর্তার সাথে কথা বলেছেন কতদূর এগিয়েছে এই প্রক্রিয়া। উল্লেখ, ফিজিওথেরাপিস্টস- র ১১ টি পদ খালি রয়েছে। এখন দেখার দপ্তর কত দ্রুত সম্ভব শুন্যপদ পূরণ করেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...