যান সন্ত্রাস রাজ্যে অব্যাহত ফের পথের বলি এক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস রাজ্যে অব্যাহত। ফের পথের বলি এক। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে বুধবার। গুরুতর ভাবে আহত আরও ৪ জন। ঘটনা রাজধানীর অদূরে বোধজংনগর গ্যাস বটলিং সেন্টার সংলগ্ন এলাকায়। জানা যায় তিন নাবালক বাইকে করে গৃহশিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসার সময় অপর একটি বাইকের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে গুরুত ভাবে আহত হয় উভয় বাইকে থাকা ৫ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বোধজংনগর থানার এক পুলিশ অফিসার জানান আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
বাকি আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বোধজংনগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্রমাগত যান সন্ত্রাস বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...