রাজ্যের ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো মৎস্য দপ্তরের কর্মচারীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক কাজে এগিয়ে এলো মৎস্য দপ্তরের কর্মচারীরা। বুধবার রাজধানীর কলেজটিলাস্থিত ফিশ হেলথ ইনভেস্টিগেশন সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মৎস্য দপ্তরের কর্মীরা এই রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা হীরক সরকার।
তিনি জানান রাজ্যের ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের সংকট। আগস্ট মাসে স্বাস্থ্য দপ্তর থেকে রক্তদানের জন্য একটি চিঠি পেয়েছিলেন তারা। তারপর দপ্তরের অধিকর্তা বিভিন্ন জেলার কর্মীদের রক্তদানের লক্ষ্যমাত্রা নির্ধারিত করে দেন।
নির্দিষ্ট সময় অন্তর অন্তর যাতে তারা রক্তদানে এগিয়ে আসে। সে অনুযায়ী এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...