বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সরব হল দেশপ্রেমি মানুষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশী রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর বেসরকারি হাসপাতাল আইএলএসে। বদলের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের পাশাপাশি প্রকাশ্যে এল সেই দেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার চিত্র। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সরব হল দেশপ্রেমি মানুষ।
শনিবার আগরতলাস্থিত আইএলএস হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের দেশপ্রেমি মানুষ। তাদের দাবি অবিলম্বে আইএলএস হাসপাতালে বাংলাদেশী রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান বন্ধ করতে হবে। মানুষের দাবি মেনে আইএলএস হাসপাতালের পক্ষ থেকে গৌতম হাজারিকা বিক্ষোভকারিদের আশ্বাস দেন আইএলএস হাসপাতালে এখন থেকে বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না।
এমনিতেই বেশকিছু দিন ধরে বাংলাদেশী রোগী আসছে না। তারপরও বাংলাদেশী রোগীদের জন্য আইএলএস হাসপাতালে যে হেল্প ডেস্ক রাখা হয়েছিল, সেই হেল্প ডেস্ক শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা এদিন সাফ জানান যতদিন পর্যন্ত বাংলাদেশিরা ভারতকে সম্মান করতে না শিখবে ততদিন পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা বন্ধ থাকবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...