মহারাজগঞ্জ বাজারকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের অভিযান 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  যানজট রোজনামচা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজার। এবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো ট্রাফিক পুলিশ। মহারাজগঞ্জ বাজারে নিত্যদিন লেগে থাকে যানজট। যত্রতত্র গাড়ি লোডিং আনলোডিং করার ফলে সৃষ্টি হয় যানজট। এক দুই জন ট্রাফিক পুলিশ থাকলেও তাদের পক্ষে মহারাজগঞ্জ বাজারকে যানজট মুক্ত রাখা সম্ভব হয় না।

সোমবার ট্রাফিক ডিএসপি সুধাম্বিকা আরের নেতৃত্বে ট্রাফিক পুলিশের জাম্বো টিম মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। এইদিন শেষবারের মতো রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের মালিক ও চালকদের সতর্ক করে দেওয়া হয়।

ট্রাফিক ডিএসপি সুধাম্বিকা আর জানান এদিন বিশেষ অভিযান চালানো হচ্ছে। এইদিন যান চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরও যারা নির্দেশিকা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন দেলহার আগামীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ?

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...