সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার উদ্দেশ্যে এই রেলি : সমবায় মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অখিল ভারতীয় সমবায় সপ্তাহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রাজ্যে উদযাপন করা হয়। এবছর ৭১ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহেও বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। বুধবার সকালে আগরতলায় হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন আগরতলার প্যালেস কম্পাউন্ডস্থিত সমবায় ভবনের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। এর সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।

সঙ্গে ছিলেন মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, গোমতি কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ সহ দপ্তরের আধিকারিকরা। শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন ও সমবায় সমিতি সমূহের তরফে হয় এই কর্মসূচী।

এবারের সমবায় সপ্তাহের ভাবনা বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা। মন্ত্রী এদিন বলেন, ১৪ নভেম্বর আগরতলায় সমবায় সপ্তাহের মূল অনুষ্ঠান হবে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য অঙ্গ হিসেবে এই রেলি।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...