বছরে দুইবার টেট পরীক্ষা নেওয়ার দাবিতে সরব হলো এসএফআই 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাস করা শিক্ষিত বেকার বসে থাকলেও গত দুই বছর ধরে টেট পরীক্ষা নিচ্ছে না টিআরবিটি কর্তৃপক্ষ। বুধবার টিআরবিটি-র চেয়ারম্যানের কাছে ডেপুটেশান দিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। এদিন দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে টিআরবিটি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশান প্রদান করে।

ডেপুটেশান শেষে এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দে জানান আগে টিআরবিটি-র অধীন বছরে দুইবার টেট পরীক্ষা নেওয়া হতো। কিন্তু বর্তমানে আগের মতো টেট পরীক্ষা নেওয়া হয় না।

তাই এদিন টিআরবিটি-র চেয়ারম্যানের নিকট দাবি জানানো হয়েছে বছরে কম করে দুইবার টেট পরীক্ষা নেওয়ার। তিনি আরও জানান তাদের দাবি পূরন না হলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। শিক্ষিত বেকাররাও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন টেট পরীক্ষা নেওয়ার। কিন্তু নিচ্ছে না কর্তৃপক্ষ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...