রাজ্যের আইন-শৃঙ্খলা, বেকার সমস্যা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলো গণমঞ্চ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের আইন- শৃঙ্খলা, বেকার সমস্যা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলো গণমঞ্চ। বুধবার বিভিন্ন দাবিতে রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় তিন ঘন্টার গণ অবস্থানে সংগঠিত করল গণমঞ্চ। গন অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ মজুমদার, প্রাক্তন সভাপতিদ্বয় সুব্রত ভৌমিক, যামিনী গোয়ালা, সভাপতি জীবন ভৌমিক সহ অন্যান্যরা।

সংগঠনের নেতৃত্ব জানান বিপদজনক পরিস্থিতিতে রাজ্য চলছে।অভিযোগ রাজ্যে কোন আইনের শাসন নেই। প্রতিদিন মহিলাদের উপর ধর্ষণ এবং অন্যান্য অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে।

একই সাথে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ চলছে। মানুষের কর্মসংস্থানের উপর আঘাত নেমে এসেছে। রেগা ও টুয়েপের কাজ নেই বললেই চলে। তার প্রতিবাদে এদিন গনধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে। দাবি গুলি পূরণে সরকার পদক্ষেপ না নিলে গণমঞ্চ আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...