যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে? বেছে নেবেন আগামীকাল ভোট দিয়ে

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকায় আগামীকাল ভোট দিয়ে তাঁদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জিততে দুজনেই আত্মবিশ্বাসী। তবে নির্বাচনের ফল আসতে দেরি হতে পারে। এবারের নির্বাচনে মোট ছয় প্রার্থীর নাম ব্যালটে দেখতে পাবেন ভোটাররা।

তাঁরা হচ্ছেন কমলা হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প, জিল স্টেইন, কর্নেল ওয়েস্ট, চেজ অলিভার ও রবার্ট কেনেডি জুনিয়র। এর মধ্যে কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও কয়েকটি অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী তাঁর নাম প্রার্থী তালিকায় থেকে গেছে। ভোট গ্রহণ শেষের পর কয়েক ঘণ্টার মধ্যেই সম্ভাব্য বিজয়ী সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। আবার পরিস্থিতি বিবেচনায় ফলাফল পেতে কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

বিভিন্ন জরিপে মূল প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। জাতীয় ও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুজনের যে তীব্র প্রতিযোগিতার আভাস দেওয়া হয়েছে তাতে জয়ের ব্যবধান হতে পারে খুব অল্প ভোটে। অনেক ক্ষেত্রে ভোট পুনর্গণনার দাবিও আসতে পারে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের ফল অনেকটা ধীরগতিতে আসতে পারে।

কারণ, অনেক অঙ্গরাজ্যে ভোট গণনার নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে। অন্যদিকে আবার মিশিগানের মতো অঙ্গরাজ্যে গণনা দ্রুত হবে। কারণ, সেখানে ডাকযোগে আসা ভোট কমেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত বা সকালে ফল পাওয়া যাবে। এর আগে ২০২০ সালে ৩ নভেম্বর মঙ্গলবার ভোট হয়েছিল। কিন্তু ইউএস টিভি নেটওয়ার্ক ৭ নভেম্বর সকালের আগে জো বাইডেনকে জয়ী ঘোষণা করেনি।

যুক্তরাষ্ট্রের ভোটাররা ভোট শেষ করে রাতে যখন ঘুমানোর প্রস্তুতি নেবেন, তখন ট্রাম্পের সমর্থকেরা বিজয়ী হওয়ার আত্মবিশ্বাস দেখাতে শুরু করতে পারেন। তবে সজাগ কমলার সমর্থকেরাও। আগাম ফল ঘোষণা করা হলে তারা সে প্রস্তুতি নিয়ে রেখেছেন। এদিকে দুই প্রার্থীই এবারের নির্বাচনে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার ক্ষেত্রে কাছাকাছি রয়েছেন।

অধিকাংশ অঙ্গরাজ্যে ২৪ ঘণ্টার মধ্যেই ফল পাওয়া যায়, কিন্তু পেনসিলভেনিয়া ও নেভাদার মতো অঙ্গরাজ্যে ফল পেতে আরও দেরি হতে পারে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট ১৯টি। গত সোমবার পর্যন্ত এই অঙ্গরাজ্যের ফল ডেমোক্র্যাটদের পক্ষে হেলে পড়তে পারে বলে আলোচনা চলছিল। কে জিততে যাচ্ছেন, নির্বাচনের রাতেই ভোটাররা সে ধারণা পেয়ে যান। এর আগে ২০১৬ সালে ট্রাম্প যখন জেতেন, নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর মধ্যরাতেই নিজেকে জয়ী ঘোষণা করেন ট্রাম্প

।৫ নভেম্বর নির্বাচনের দিন অধিকাংশ অঙ্গরাজ্যে ভোটকেন্দ্রগুলো খুলবে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে। যুক্তরাষ্ট্র একাধিক ‘টাইম জোন’-এ বিভক্ত হওয়ায় দেখা যাবে সময়ের এমন পার্থক্য।একইভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার সময় হবে পৃথক। কখনো তা কাউন্টি ভেদেও হবে ভিন্ন। সে যা-ই হোক, অধিকাংশ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হবে ইস্টার্ন টাইম সন্ধ্যা ৬টা ও মিডনাইট ইস্টার্ন টাইমের (২২: ০০-০৪: ০০ জিএমটি) মধ্যে। এদিকে ভোটকেন্দ্র প্রথম বন্ধ হওয়ার (ইস্টার্ন টাইম সন্ধ্যা ৬টা) সঙ্গে সঙ্গে ভোট গণনার কাজ শুরু হবে।

এর কয়েক ঘণ্টা পর থেকে ফলাফল আসতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। দোদুল্যমান অঙ্গরাজ্য কোনগুলো এবং তাতে ইলেকটোরাল কলেজ ভোট কত সাতটি সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এসব অঙ্গরাজ্য হলো পেনসিলভানিয়া (১৯ ইলেকটোরাল ভোট), নর্থ ক্যারোলাইনা (১৬), জর্জিয়া (১৬), মিশিগান (১৫), অ্যারিজোনা (১১), উইসকনসিন (১০) ও নেভাদা (৬)। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে মোট ইলেকটোরাল কলেজ ভোট ৯৩টি।

নির্বাচনে জিততে একজন প্রার্থীকে মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি পেতে হবে। যেসব অঙ্গরাজ্য থেকে ভোটের প্রথম ফলাফল আসতে পারে, সেগুলোর একটি দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়া। এরপর রয়েছে নর্থ ক্যারোলাইনা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...