কালীপূজার দশমিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারধরের ঘটনা, থানায় মামলা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্রে করে সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যে। আহত কয়েকজন মহিলা।কালীপূজার দশমিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারধরের ঘটনা। মামলা দায়ের পশ্চিম আগরতলা মহিলা থানায়। জানা যায় রাধানগর রাধামাধব মন্দির সংলগ্ন ৪ নং আবাসনের মহিলারা অন্যান্য বছরের মতো এবছরও কালী পূজার আয়োজন করে।

অপরদিকে আবাসনের পিছনে থাকা বস্তির লোকজন এবার প্রথম কালী পূজার আয়োজন করে। ৪ নং আবাসনের মহিলারা জানান আবাসনের পিছনে বস্তিতে মূর্তি নিয়ে যাওয়ার রাস্তা নেই। বস্তির লোকজন তাদেরকে জানিয়েছে আবাসনের মাঝের রাস্তা দিয়ে তারা তাদের বস্তিতে মূর্তি নিয়ে যাবে। যথারীতি তারা মূর্তি নিয়ে যায়। সুন্দর ভাবে পূজা সম্পন্ন হয়। রবিবার বস্তির লোকজন জানায় তারা দশমী করবে।

তখন আবাসনের মহিলারা জানিয়ে দেয় মূর্তি নিয়ে যাওয়ার পর আবাসনের রাস্তার গেইট লাগিয়ে দেওয়া হবে। যথারীতি বস্তির লোকজন মূর্তি বের করে নিয়ে যাওয়ার পর আবাসনের মহিলারা তাদের মূল ফটক বন্ধ করে দেয়। মূল ফটক বন্ধ করে দেওয়ার পর তালার চাবি স্থানীয় এক ক্লাব সদস্যরা কাছে রাখা হয়। কিন্তু বস্তির লোকজন দশমী থেকে এসে ক্লাবের ঐ সদস্যকে মারধর শুরু করে।

তাকে বাঁচাতে আবাসনের মহিলারা এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত আবাসনের মহিলারা বাধ্য হয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেয়।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...