রঞ্জিতে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৮ রানের লিড নিল মুম্বই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে মুম্বইয়ের করা ৪৫০ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংস থামলো ৩০২ রানে। ১৪৮ রানের মূল্যবান লিড পায় ৪২ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই । প্রথম ইনিংসে খেলতে নেমে এক উইকেটে ৬০ রান হাতে নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে ত্রিপুরা।

ত্রিপুরার ইনিংসে উল্লেখযোগ্য ঘটনা জিওনজ্যোত সিং এর দুরন্ত সেঞ্চুরি। ১৫ টি চারের সাহায্যে ১৮৮ বলে ১১৮ রান করে আউট হন তিনি। ত্রিপুরার অধিনায়ক মনদীপ সিং ৬২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শ্রীদাম পাল ৫২ করে আউট হন। এই তিন জন ছাড়া ত্রিপুরার আর কোনও ব্যাটার সেরকম বলার মতো রান করতে পারেননি।

মুম্বইয়ের হয়ে হিমাংশু সিং সর্বাধিক ৬ টি উইকেট দখল করেন। এছাড়া শামস মুলানি তিনটি এবং মোহিত অবস্থি একটি উইকেট পান। প্রথম ইনিংসে ১৪৮ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চাপে মুম্বই। তৃতীয় দিনের শেষেদ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের সংগ্রহ দুই উইকেট হারিয়ে মাত্র ৭ রান। ম্যাচে ১৫৫ রানে এগিয়ে অজিঙ্কা রাহানে ব্রিগেড । মঙ্গলবার ম্যাচের শেষ দিন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...