রাজ্যে এসে ছিনবাইজদের খপ্পরে পড়ে আক্রান্ত বেসরকারি সংস্থার এক ইঞ্জিনিয়ার 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার রাজ্যে এসে ছিনবাইজদের খপ্পরে পড়ে আক্রান্ত। সর্বশান্ত খোয়ালেন। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে রবিবার রাতে। জানা গেছে বেসরকারি একটি টেলিকম সংস্থায় কাজ করেন বিহারের বাসিন্দা ইঞ্জিনিয়ার বিকাশ কুমার। তরুণ এই ইঞ্জিনিয়ার মাঝে মধ্যে ত্রিপুরায় আসেন কাজে।

রবিবারও তিনি ট্রেনে আগরতলা এসে অটোরিক্সা করে ঊষাবাজার যাচ্ছিলেন। তখন অটোতে চালক সহ অন্য একজন ছিল। অভিযোগ পথে চা-র সঙ্গে কিছু মিশিয়ে ইঞ্জিনিয়ারকে পান করানো হয়। অভিযোগ পরে অটো করে কোথাও জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও তিনজন লোক ছিল। অভিযোগ তারা বহিঃরাজ্যের ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধর করে এবং তাঁর কাছে থাকা টাকা, মোবাইল সহ বিভিন্ন জিনিস নিয়ে যায়।

আরও অভিযোগ তরুণ ইঞ্জিনিয়ারকে জিরানিয়া থানা এলাকায় কোথাও ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সহায়তায় জিরানিয়া হাসপাতাল হয়ে পরে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন তরুণ ইঞ্জিনিয়ার। জানা গেছে পুলিশ মামলা নিয়ে তদন্ত করছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। শহরের নিরাপত্তা ফের প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। দাবি উঠেছে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...