সর্দার বল্লভ ভাই প্যাটেল এর জন্মদিনকে সামনে রেখে একতার জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় একতার জন্য দৌড় প্রতিযোগিতা। এ ডি নগর পুলিশ মাঠ থেকে শুরু হয় দৌড় প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরন কুমার কে। সর্দার বল্লভ ভাই প্যাটেল এর জন্মদিনকে সামনে রেখে এই একতার জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ডি নগর পুলিশ মাঠ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে থেকে ঘুরে পুনঃরায় এডি নগর পুলিশ মাঠে গিয়ে শেষ হয়। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানান সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে সামনে রেখে একতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন একতা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...