জুয়ার আসর থেকে গ্রেপ্তার দুই জুয়ারি, উদ্ধার নগদ অর্থ সহ জুয়া খেলার সামগ্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা- জুয়ার রমরমা রাজধানী সহ রাজ্যের বিভিন্ন এলাকা। এতে নষ্ট হচ্ছে যুব সমাজ। মাঝে মধ্যে নেশা-জুয়ার বিরুদ্ধে পুলিশের চলে লোক দেখানো অভিযান। এবার জুয়া বিরোধী অভিযান এন সি সি থানার। জুয়ার আসর থেকে গ্রেপ্তার দুই জুয়ারি। উদ্ধার নগদ অর্থ সহ জুয়া খেলার সামগ্রী।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভোলানন্দ পল্লী এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় এনসিসি থানার পুলিশ। ধৃতদের কাছ কাছ থেকে মোট ১২,৯৪৫ টাকা সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার হয়।

ধৃতরা হল সুমন সাহা ও মিন বাহাদুর ছেত্রী। তাদের বাড়ি রাজধানীর গোর্খাবস্তি এলাকায়। এনসিসি থানার ওসি জানান রাতে চলা জুয়ার আসরে হানা দেয় পুলিস। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দুই জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...