ব্যর্থ বিজেপি-মথা-আই পি এফ টি জোট সরকার : জিতেন্দ্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমস্ত ক্ষেত্রে চরম ব্যর্থ বিজেপি- মথা- আই পি এফ টি জোট সরকার। পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি, আইন- শৃঙ্খলার অবনতি। সমস্ত কিছুতে গোটা রাজ্যের মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। সরকারের এই ব্যর্থতা, অনিশ্চয়তা, দুর্নীতি জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার বিকেলে সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শুক্রবার সিপিএম রাজ্য কমিটির বৈঠক হয়। এদিন সকালে আগরতলা মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে হয় বৈঠক। এতে উপস্থিত ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, রমা দাস। মানিক দে, নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্ব।

বৈঠকের আলোচনার বিষয় সাংবাদিকদের সামনে বিকেলে তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক। জিতেন বাবু কদমতলার ঘটনা তুলে ধরে তিনি মন্তব্য করেন সাম্প্রদায়িক বিভাজনের যে চেষ্টা তা এখনও অব্যাহত।

সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে এর থেকে মানুষকে উঠে দাঁড়ানোর জন্য ন্যূনতম দায়িত্ব সরকার পালন করেনি। উল্টো যৎসামান্য যে সাহায্য এসেছে এর মধ্যে ভাগ বসানোর প্রতিযোগিতা চলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা নারায়ণ কর, মানিক দে।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...