দিব্যাঙ্গন যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক দিব্যাঙ্গন যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো বিশালগড় মহিলা থানার পুলিশ। ধৃতকে বুধবার আদালতে পেশ করা হয়। দাবি উঠেছে তদন্ত ক্রমে দোষীর শাস্তির। সুশাসনের রাজ্যে মহিলা অপরাধ থেমে নেই। অভিযোগ মাঝে মধ্যেই ঘটছে যুবতী-মহিলাদের উপরে নির্যাতন। এবার উৎসবের মরশুমে দিব্যাঙ্গন যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠে।

জানা গেছে বিশালগড় থানা এলাকায় ১৪ অক্টোবর এক দিব্যঙ্গন যুবতীকে ধর্ষণ করে বিক্রম বিশ্বাস নামে যুবক। পরের দিন মঙ্গলবার অভিযুক্ত বিক্রম বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়।

বিশালগড় মহিলা থানার পুলিশ যথারীতি নির্দিষ্ট ধারায় একটি মামলা নথিভুক্ত করে অভিযুক্ত বিক্রম বিশ্বাসকে গ্রেফতার করে। অন্যদিকে বিশালগড় মহকুমা হাসপাতালের এক চিকিৎসক জানান, ধর্ষিতা যুবতী মেয়েটিকে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে এলে রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা রেফার করা হয়।

 

 

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...