অবৈধভাবে মজুত ৩৪৮ বোতল বিয়ার উদ্ধার করলো আমতলী থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করলো আমতলী থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ বিয়ারের বোতল উদ্ধার করল আমতলি থানার পুলিস। আমতলীর এসডিপিও শঙ্কর দাসের নেতৃত্বে পুলিশ এক বাড়িতে তল্লাসি অভিযান চালিয়ে এই বিয়ার উদ্ধার করে। এসডিপিও শঙ্কর দাস জানান বৃহস্পতিবার গভীর রাতে আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা রাকেশ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়।

অভিযানে ৩৪৮ বোতল বিয়ার উদ্ধার হয়। বাড়ির মালিক রাকেশ পলাতক। উদ্ধার হওয়া বিয়ারের বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। শঙ্কর দাস জানান বর্তমানে বিলেতি মদের দোকান বন্ধ। তাই এই বিয়ারের বোতল মজুত করা হয়েছে। পুজার সময় উঠতি বয়সের যুবকরা মদ্যপান করে উশৃঙ্খলা করতে পারে। তাই তারা যেন এটা করতে না পারে তার জন্য পুলিশ নেশা বিরোধী অভিযান জারি রেখেছে বলে তিনি জানান। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...