রাজধানীর রাধানগর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর বিলেতি মদ উদ্ধার করলো পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজায় বিলেতি মদের দোকান চারদিন বন্ধ থাকে। ফলে এসময়ে মদের দেদার কালোবাজারি হয়। ফুলে ফেঁপে উঠে কালোবাজারিরা। অভিযোগ একাংশ অসাধু লোক অবৈধ ভাবে প্রচুর পরিমাণে বিলেতি মদ মজুদ করে রাখে বিভিন্ন জায়গায়। বেশি দামে তারা পূজার দিন গুলিতে বিক্রি করে।

এসবের বিরুদ্ধে পুলিশ অভিযানও চালায়। ষষ্ঠীর রাতে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ অভিযান চালায় রাজধানীর রাধানগর এলাকায়। স্থানীয় বাসিন্দা বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর বিলেতি মদ উদ্ধার করে। প্রায় ৩১৬ বোতল বিলেতি মদ উদ্ধার করে।

যার বাজার মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা বলে জানান থানার ভারপ্রাপ্ত ইনচার্জ পরিতোষ দাস। তিনি জানান অভিযুক্ত পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...