প্রথা রীতি মেনে ঐতিহ্যবাহী রাজধানীর দুর্গাবাড়িতে হল সপ্তমী পূজা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথা রীতি মেনে ঐতিহ্যবাহী রাজধানীর দুর্গাবাড়িতে হল সপ্তমী পূজা। প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে প্রতিবছরের মতো এবছরও হচ্ছে দুর্গা পূজা। সরকারি ভাবে হয়ে থাকে দুর্গা বাড়িতে এই দুর্গা পূজা। বৃহস্পতিবার মহাসপ্তমীতে রীতি মেনে হয় সপ্তমী পূজা। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় জমান মন্দিরে।

রাজন্য আমল থেকেই চলে আসছে দুর্গা বাড়িতে শরত কালের দুর্গা পূজা। প্রতি বছর মহাসমারোহে নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে থাকে এই পূজা। দেবী দুর্গার দশ হাত হলেও দুর্গা বাড়িতে দুই হাতের দুর্গা পূজা হয়ে থাকে। প্রতিদিন প্রচুর ভক্ত ভিড় জমান মন্দিরে।

কথিত আছে মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্যের স্ত্রী মহারানী সুলোকখোনা দেবী আরতির সময় দশ-বাহু দুর্গা প্রতিমা দেখে ভয় পেয়েছিলেন এবং অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার পর থেকেই দুই হাতের দুর্গা পূজা হয়ে আসছে। আগরতলার দুর্গাবাড়ির মূর্তিটির মাত্র দুটি দৃশ্যমান হাত রয়েছে এবং বাকিগুলি পিছনে লুকিয়ে আছে। সকাল থেকে দর্শনার্থীরা ভিড় জমান দুর্গাবাড়িতে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...