হরিয়ানা দখল করে কেন্দ্রের নজরে বিপ্লব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হরিয়ানায় বিধানসভায় জয়ের আনন্দের রেশ ত্রিপুরায়ও। কারণ সেই রাজ্যের প্রভারি হলেন ত্রিপুরার পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। স্বাভাবিক ভাবেই উল্লসিত বিপ্লব অনুগামীরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়জয়কার বিজেপির। হরিয়ানায় তৃতীয় বারের মতো সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির।

হরিয়ানায় বিজেপির বিপুল জয়ের সুবাদে হরিয়ানার প্রভারী তথা পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত বাসভবনে আনন্দে মেতে উঠলো বিপ্লব অনুগামীরা। সাংসদ বিপ্লব কুমার দেবের বাস ভবনের সামনে বিজেপি দলের কর্মী সমর্থকরা একে অপরকে গেরুয়া লাড্ডু খাইয়ে দিয়ে আনন্দে মেতে উঠেন।

পোড়ানো হয় বাজি। সাংসদ বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া হয় শ্লোগান। বিজেপি নেতা সুকান্ত ঘোষ জানান হরিয়ানার প্রতিটি মানুষের হুদয়ে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তার থেকে নির্বাচনের আগেই আভাস পাওয়া গিয়েছিল হরিয়ানায় বিজেপির জয় নিশ্চিত। উৎসবের প্রাক- মুহূর্তে যেন বিজেপি কর্মীদের মধ্যে এর জন্য বাড়তি উন্মাদনা।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...