ইসরায়েল সরকার ‘রক্তচোষা’ শাসকগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র ‘পাগলা কুকুর’, ইসরায়েল বেশি দিন টিকবে না : খামেনি

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এদিন তিনি বিশ্বব্যাপী মুসলিমদের এক হওয়ার বার্তা দেন এবং ইসরায়েলে ইরানের হামলার প্রশংস করে একে পুরোপুরি বৈধ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইসরায়েল বেশি দিন টিকবে না।

সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন, এই হামলা আইনসম্মত, এই হামলা বৈধ। তিনি ইসরায়েল সরকারকে ‘রক্তচোষা’ শাসকগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে ‘পাগলা কুকুর’ বলে অভিহিত করেন।

খামেনি বলেন, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না।

তাছাড়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কমান্ডার আব্বাস নিল ফরোউশান এবং তেহরানে গত জুলাইয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বদলা নিতে ইসরায়েলে ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলার তিনদিন পর খামেনি এই খুতবা দিলেন।

ইরান, ফিলিস্তিন, লেবানন, মিসর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ‘শত্রু এক’ বলে খুতবায় মন্তব্য করেন খামেনি। আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...