শিশুর মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রাজ্য ভিত্তিক একদিবসিয় কর্মশালা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিশুর মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রাজ্য ভিত্তিক একদিবসিয় কর্মশালা। চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে শিশুদের প্রয়োজনীয় কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা শীর্ষক একদিনের কর্মশালা হয় শুক্রবার। রাজধানীর প্রজ্ঞাভবনে হয় কর্মশালা। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহায়তায় হয় কর্মশালা।

উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অধ্যাপিকা ডঃ অঞ্জনা ভট্টাচার্য সহ অন্যরা।

এদিনের সেমিনার নিয়ে বলতে গিয়ে ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়েই মূলত আলোচনা হয়। বর্তমানে শিশুরা যেভাবে মানসিক স্বাস্থ্যের দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কারণেই আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংশ্লিষ্টরা কর্মশালায় অংশ নেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...