৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পূজাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠনের তরফে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার ৩০০ দুঃস্থ মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুর নিগমের ৮ নং ওয়ার্ডে এই ধরনের সামাজিক কর্মসূচি সারা বছরই চলে। বিশেষ করে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচি করা হয়। তারই অঙ্গ হিসাবে আসন্ন শারদ উৎসব উপলক্ষে এলাকার দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার মহিলারা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...