“স্বচ্ছতা হি সেবা” স্বচ্ছ ভারত অভিযানের থিমে ইউকো ব্যাংক অফ ইন্ডিয়া আগরতলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো “ওয়াকথন”

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতী রাজ্য সরকার এবং সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে চলছে স্বচ্ছতা-ই সেবা কর্মসূচী। সরকারি- বেসরকারি ভাবে চলছে স্বচ্ছ ভারত অভিযান। শনিবার ইউকো ব্যাঙ্কের আগরতলা শাখার উদ্যোগে “স্বচ্ছতা হি সেবা”- স্বচ্ছ ভারত অভিযানের থিমে একটি “ওয়াকথন” আয়োজন করা হয়। ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই ওয়াকথন”।

রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাজধানীর শিশু উদ্যানে এসে শেষ হয় এবং সেখানে পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচিও। উপস্থিত ছিলেন ইউকো ব্যাংক আগরতলা শাখার জোনাল ম্যানেজার রিতাঙ্কর কুন্ডু সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ইউকো ব্যাংক আগরতলা শাখার জোনাল ম্যানেজার রিতাঙ্কর কুন্ডু জানান ভারত সরকারের নির্দেশ মতো “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচির অঙ্গ হিসাবে ওয়াকথন। এদিনের কর্মসূচীতে ব্যাঙ্কের কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশ নেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...