বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি নিয়ে সদর মহকুমা শাসকের নিকট সিপিআইএম সদর মহকুমা কমিটি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি বন্যায় আগরতলা শহর সহ সংলগ্ন এলাকায় অনেক ক্ষতি হয়েছে মানুষের। প্রায় ১১০০-র উপরে মানুষের ঘর বাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতি হয়েছে। বহু মানুষের কৃষি, পশুর ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ কোটির উপরে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি জানাল সিপিআইএম সদর মহকুমা কমিটি কমিটি। বুধবার দলের তরফে ৪ জনের এক প্রতিনিধি দেখা করেন সদর মহকুমা শাসকের সঙ্গে।

প্রতিনিধি দলে ছিলেন মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, গৌতম চক্রবর্তী, জগত দেববর্মা, বিশ্বজিত দেব। তারা মহকুমা শাসকের সঙ্গে দেখা করে দাবি জানান, তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখার এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যে যাতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। যা যা প্রশাসনের তরফে ভূমিকা নেওয়ার তা যাতে নেয়। সদর মহকুমা শাসক তাদের আশ্বাস দিয়েছেন সমস্ত কিছু খতিয়ে দেখার। অভিযোগ প্রায় ১ মাস হতে চললেও এখনও বহু পরিবার ঘর বাড়ি তৈরির জন্য সরকারি সাহায্য পাননি।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...