বাজারে ছ্যাকা মূল্যবৃদ্ধির, তবে সাধ ও সাধ্যের মধ্যেও দেবশিল্পীর আরাধনায় ব্রতী হবেন আমজনতা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রতিবছর রাজ্যেও দেবশিল্পী বিশ্বকর্মা পূজা হয়ে থাকে মহাসাড়ম্বরে। এবছরও এর ব্যতিক্রম ঘটবে না। অফিস–আদালত, বাড়িঘর, কলকারখানায় পূজিত হয়ে থাকেন দেবশিল্পী। এবছর মঙ্গলবার পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। কিন্তু বাজারে ছ্যাকা মূল্যবৃদ্ধির। প্রতিমা থেকে শুরু করে ফল- সবকিছুরই দাম আকাশছোঁয়া। একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে বাজার মন্দা।

বিশ্বকর্মা পুজাকে সামনে রেখে সোমবার রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে মূর্তি নিয়ে হাজির হয়ে গেছেন মৃৎশিল্পীরা। মেলাঘর সহ বিভিন্ন স্থান থেকে মৃৎ শিল্পীরা বিশ্বকর্মার প্রতিমা নিয়ে রাজধানীর বাজার গুলিতে বসেছেন বিভিন্ন জায়গায়। মূর্তির চাহিদা বিগত বছরের তুলনায় কিছুটা কম।

মৃৎশিল্পীরা জানান এবার বিশ্বকর্মা মূর্তির চাহিদা একেবারে নেই। অন্যান্য বছরের তুলনায় এবছর মূর্তি কম তৈরি করেছেন। মূর্তি তৈরির সামগ্রীর মূল্য আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফলে মূর্তি বিক্রি করে আগের মতো তেমন একটা লাভ হয় না। ফলে চিন্তার ভাঁজ মৃৎ শিল্পী থেকে শুরু করে ফল ব্যবসায়ীদের। তবে সাধ ও সাধ্যের মধ্যেও দেবশিল্পীর আরাধনায় ব্রতী হবেন আমজনতা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...