রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন রাজীব ভট্টাচার্য 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসন থেকে জয়ী হওয়া রাজীব ভট্টাচার্য শপথ নিলেন মঙ্গলবার। এদিন সংসদ ভবনে শপথ গ্রহণ করেন রাজীব ভট্টাচার্য। উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর শপথ বাক্য পাঠ করান ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসন থেকে জয়ী রাজীব ভট্টাচার্যকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ জেপি নাড্ডা।

শপথ নিয়ে রাজীব বাবু বলেন আগামীদিনে রাজ্যসভায় ত্রিপুরাবাসীর হয়ে মোদীজির বিকশিত ভারত-বিকশিত ত্রিপুরা নির্মাণের সংকল্পে অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন। উল্লেখ্য রাজ্যের রাজ্যসভার একমাত্র আসনের সাংসদ ছিলেন বিপ্লব কুমার দেব। কিন্তু লোকসভায় পশ্চিম আসন থেকে জয়ী হওয়ায় তিনি ইস্তফা দিয়েছিলেন রাজ্যসভা থেকে। এই শূন্য আসনে সম্প্রতি ভোট হয়। জয়ী হন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...