বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলো ওয়েব মিডিয়া ফোরাম ত্রিপুরা, ভূয়ষী প্রশংসা এবং ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলো ওয়েব মিডিয়া ফোরাম ত্রিপুরা। সংগঠনের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকা দান করা হয়। ওয়েব মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে-র নেতৃত্বে নয় সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হাতে এই চেক তুলে দেওয়া হয়।

এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এই অর্থের চেক তুলে দেন তারা। ওয়েব মিডিয়া ফোরামের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছাও জ্ঞাপন করেন। এদিকে সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রথম সারির যোদ্ধা হয়েও ওয়েব মিডিয়া ফোরামের সদস্যরা এ ধরনের সামাজিক কর্মকান্ডে এগিয়ে এসেছে বলে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ফোরামের প্রত্যেক সদস্যের এহেন ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...