রাজধানীর সিটি সেন্টার এলাকা থেকে আটক ২বাংলাদেশী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পুলিশ প্রশাসনের হাতে আবারো আটক বাংলাদেশী। জানা যায় পূর্বে সোনামুড়া থেকে আটক হওয়া বাংলাদেশী নাগরিক সুমন এর জবাব মুলে আটক করা হয়েছে তাদের। তাদের নাম রফিক শেখ ও আজিমুদ্দিন। গতকাল তাদেরকে আটক করা হয়েছে রাজধানীর সিটি সেন্টার এলাকা থেকে।

এ নিয়ে সংবাদ মাধ্যমকে আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান , পূর্বে সুমন নামক একজন বাংলাদেশিকে সোনামুড়া থেকে গ্রেপ্তার করা হয় , তারপর তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ড চাওয়া হয় পরে ওকে জিজ্ঞাবাদের পর দুজনের নাম উঠে আসে , তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে সেই দুজন রফিক শেখ ও আজিমুদ্দিনকে গতকাল সিটি সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এরা রাজধানীর সিটি সেন্টার এলাকায় একটি ফ্লেটে কাজ করতো এবং সেখানেই থাকতো। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে তোলা হবে জানান।রাজ্যে অবৈধকারী প্রবেশ মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলছে। প্রতিদিনই আটক হচ্ছে দালালসহ অবৈধ প্রবেশকারী। এখন অবৈধ প্রবেশকারী দমনে কি পদক্ষেপ নেবে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...