বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিনে বনমালিপুর যুব মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে রাজধানীর ধলেশ্বরস্থিত গোরক্ষনাথ মন্দিরে ৯ বনমালিপুর যুব মোর্চার উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে যুব মোর্চার কার্যকর্তারা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ বনমালিপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব ও প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষসহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। এদিন সংবাদ মাধ্যমকে ৯ বনমালিপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব জানান বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দল ২০২৩ বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ২টি উপনির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়লাভ করেছে।

উনার নেতৃত্বে দল সাফল্যের দিকে এগিয়ে চলছে ও আগামী ৩ তারিখের পর বনমালিপুরের অভিভাবক রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসাবে ঘোষিত হওয়ার পর রাজ্যের জন্য আরো ভালো কিছু করবেন বলে জানান তিনি।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...