ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটে বিজয়ীদের শপথ গ্রহণ বাতিল করছে জনগণ : জিতেন্দ্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার পশ্চিমবাংলার বামপন্থী অন্যতম লড়াকু নেতা বিমান বসুর উপস্থিতিতে সিপি আই এম দলের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে মূলত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছে এবং রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলনেতা জীতেন্দ্র চৌধুরী বলেন ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটে বিজয়ীদের শপথ গ্রহণ বাতিল করছে জনগণ। রক্তাক্ত হচ্ছেন শাসকদলের কর্মী সর্মথকরাও। বিধায়কের পদত্যাগের দাবিতেও হচ্ছে পথ অবরোধের মত ঘটনা। তাছাড়া তিনি এদিন আরও বলেন সাম্প্রতিক ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে।

তাতেই স্পষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি তাছাড়া সম্মুখীন হয়েছে হুমকির ও। এর মধ্যে গত ২৫ আগস্ট রানীরবাজারে হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়েছে, এইন ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ১২টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। স্হানীয় বিধায়ক সুশান্ত চৌধুরীর রাতেই ছুটে গিয়েছেন। পাশাপাশি, বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করার পর ও পরিস্থিতি স্বাভাবিক হয় নি। এইভাবে রাজ্য সরকার চলবে কিভাবে, প্রশ্ন করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...