বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর দুষ্কৃতিদের দৈহিক আক্রমণ চালানোর চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন প্রদেশ কংগ্রেসের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মূলত কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর দুষ্কৃতিদের দৈহিক আক্রমণ চালানোর চেষ্টার প্রতিবাদে এইদিন পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই সাথে থানার ওসির নিকট ডেপুটেশান প্রদান করা হয়। ৯ বনমালীপুর ব্লক কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিধায়ক গোপাল চন্দ্র রায় বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

প্রথম দিন তিনি শ্রীলঙ্কা বস্তি এলাকা পরিদর্শন করেন। পড়ে তিনি প্রফেসর কলোনিতে যাওয়ার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ওনার উপর আক্রমণ চালায়। এবং ঘর থেকে বের হলে হাত পা ভেঙ্গে দেওয়া হবে হুমকি দেয় দুষ্কৃতিরা। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে নি। তাই এইদিন পূর্ব আগরতলা থানায় ডেপুটেশান প্রদান করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...